1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে চলন্ত গাড়িতে আগুন, চার কিলোমিটার যানজট জন দুভোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

রূপগঞ্জে চলন্ত গাড়িতে আগুন, চার কিলোমিটার যানজট জন দুভোগ-যুগের নারায়ণগঞ্জ

এ কে রিপনঃ
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৫৪ বার পড়া হয়েছে

এ কে রিপনঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ১২ আগষ্ট দুপুরে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটির চালক রাজিব মিয়া জানান, রাজধানীর নতুন বাজার থেকে অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের যাত্রী নিয়ে পূর্বাচলে এসেছিলেন। পূর্বাচলে যাত্রী নামিয়ে গাড়িটি মহাসড়কে এলে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট