1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অজ্ঞাত কারনে পারভেজের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে অজ্ঞাত কারনে পারভেজের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অজ্ঞাত কারনে পারভেজ (২০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ আগষ্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগরস্থ তার নিজ বাড়িতে এ আত্মহত্যা ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি পারভেজ ্উল্লেখিত এলাকার মানিক বাবুর্চি ছেলে। স্থানীয় এলাকাবাসী মাধ্যমে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ খবর পেয়ে শুক্রবার সকাল ১০টায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারি যুবকের পিতা মানিক বাবুর্চি বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। আত্মহত্যাকারি যুবকের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় পারভেজ রাতের খাবার খেয়ে তার নিজকক্ষে ঘুমাতে যায়। পরে ওই রাতের ২টায় পারভেজ অজ্ঞাত কারনে নিজ ঘরের আড়ার সাথে লুঙ্গি ছেড়া অংশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ওই সময় ঘরের লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পারভেজকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মহসিন জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে পারভেজের মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কারন তাৎক্ষনিক জানা যায়নি তবে আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট