1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নগর পঞ্চায়েতের নিয়মিত সভায় বক্তারা দল যার যার পঞ্চায়েত সবার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে নগর পঞ্চায়েতের নিয়মিত সভায় বক্তারা দল যার যার পঞ্চায়েত সবার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর নগর পঞ্চায়েত কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত ৯টায় বন্দরের ঐতিহাসিক সিরাজউদ্দৌলা ক্লাবের ২য় তলায় এ সভা অনুষ্টিত হয়। কমিটির সভাপতি মিয়া খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এড.পাভেল খানের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত সভায় নির্ধারিত এজেন্ডার ফলপ্রসু আলোকপাত করা হয়। সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ মিয়া বাবুর সঞ্চালনায় নিয়মিত সভায় বক্তব্য রাখেন বন্দর নগর পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি কাজী শহীদ আহাম্মেদ,আবুল কালাম আজাদ,কাজী বাছির,কাজী বাদল,শ্রী শংকর দাস,অর্থ সম্পাদক ইমামউদ্দিন খান,আইসিটি বিষয়ক সম্পাদক খান সোহেল,সহ-আইসিটি বিষয়ক সম্পাদক মইনুদ্দিন মঈন,সাংগঠনিক সম্পাদক মিরাজউদ্দিন সজিব,ক্রীড়া সম্পাদক নিপু দাস ও নিরঞ্জন দাস। এছাড়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সেলিম দেওয়ান,আতাউর রহমান ওদুদ,সহ-সাধারণ সম্পাদক মিয়া শাহিন,শেখ হাসান আলী,আনিসুর রহমান মাষ্টার,প্রচার সম্পাদক মানিকুর রহমান,সহ-অর্থ সম্পাদক শেখ হোসেন আলী,সদস্য কামালউদ্দিন মিন্টু,মোঃ মামুন,রঞ্জিত দাসসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এড.পাভেল খান বলেন, আমরা মিলেমিশে এলাকাকে সুন্দর করবো। দল যার যার পছন্দের থাকতে পারে। সেটা ভোটের বেলায় যার যার পছন্দের ব্যক্তিকে ভোট দিতেই পারেন। কাজেই দল যার যার পঞ্চায়েত সবার। এই কথাটি মনে রাখতে হবে। সমাজটাকে মাদক-সন্ত্রাস মুক্ত রাখতে হলে আগে আমাদেরকে যার যার ঘর থেকে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন সমাজও ঠিক হয়ে গেছে। যদি নিজে না পারেন তাহলে পঞ্চায়েতকে জানাবেন। ইদানীং বন্দর গার্লস স্কুলের মোড় হতে সিএসডি গেইট পর্যন্ত এলাকা জুড়ে স্কুলগামী ছাত্রীদেরকে উত্ত্যক্ত করতে দেখা যায়। দিন দিন বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। শক্ত হাতে এদেরকে দমন করতে হবে। আমরা মিডিয়ার মাধ্যমে এই জোনগুলোতে পুলিশী তৎপরতার জন্য বন্দর থানার অফিসার ইনচার্জসহ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। সহ-সভাপতি কাজী শহীদ আহাম্মদ বলেন,দেশে ডেঙ্গু ধারণ করেছে। এমতাবস্থায় জননিরাপত্তা জরুরী হয়ে পড়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের এলাকায় এ বিষয়ে সজাগ থাকতে হবে। অথচ ২২নং ওয়ার্ডে এ নিয়ে আইওয়াশ করা হয়েছে। শুধুমাত্র প্রধান সড়কে ফগার মেশিন দিয়ে ধোঁয়া উড়িয়েই তারা খালাশ। ধোঁয়া উপরে উঠে যায়। এসব ধোয়া এডিশ মশা নিধনে কোন কাজে আসেনা। ওয়াশার পানি পাওয়া যায়না। রাত জেগে পানি সংগ্রহ করতে হয়। না করতে পারলে না খেয়ে মরার উপক্রম। এ থেকে প্রতিকার প্রয়োজন। সভায় নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট