1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে ফতুল্লায় ফুডল্যান্ডে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫ জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা নিহত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫৪৭ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অফিসার মোঃ আব্দুল্লাহ হিল বারী (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার (১১ আগস্ট-বিকেল ৪টার দিকে দিনাজপুর শহরের অদূরে কাউগা রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হিল বারী দিনাজপুর শহরের ২নং উপশহর এলাকার মোঃ ফজুল হক মোল্লার ছেলে। তার গ্রামের বাড়ী চিরিরবন্দর উপজেলার চম্পাতলি গ্রামে।
দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ইনচার্জ মোঃ মাজহারুল হক জানান, শুক্রবার বিকেলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে আসার পথে কাউগা রেলব্রিজ পার হওয়ার সময় একটি পাথরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ইনচার্জ মোঃ মাজহারুল হক আরো জানান, নিহত মোঃ আব্দুল্লাহ হিল বারীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার সকাল ১০টায় উপশহর মিতালি সংঘ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় জানাজার নামাজ দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ী চিরিরবন্দর উপজেলার চম্পাতলি গ্রামে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজার নামাজ শেষে চম্পাতলি গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট