1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত- যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বন্দরে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত- যুগের নারায়ণগঞ্জ

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১৪৪ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেনঃ গত জুলাই মাসে দস্যুতা মামলার আসামী গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অবদান রাখায় বন্দরে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ আল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যলয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ( বিপিএম ও পিপিএম বার) এর হাত থেকে এ সম্মননা গ্রহন করেন তিনি। ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাম মারমা প্রমুখ। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আল ইসলাম এক প্রতিক্রিয়া জানায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (বিপিএম ও পিপিএম বার) স্যারের নির্দেশনায় ও বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক স্যারের নেতৃত্বে বন্দরবাসীকে সেবা প্রদানের জন্য পুলিশ বেশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। জেলার শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত হওয়ার পর বন্দরবাসীর সেবা প্রদানের দায়িত্বটা অনেকাংশ বেরে গেল। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট