1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি ৫ লাখ টাকার মালামাল লুট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি ৫ লাখ টাকার মালামাল লুট-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ:বন্দরে রোহানা ভ্যারাইটিজ স্টোর নামে এক মুদি দোকানের ৬টি তালা ভেঙ্গে দূধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের ৬ টি তালা ভেঙ্গে দোকান থেকে  চাউলের বস্তা ও ২ লাখ টাকার সিগারেট  সহ ৫ লাখ টাকার মূল্যবান মালামাল চুরি করে পিকআপ ভ্যান যোগে পালিয়ে যায় । এ ঘটনায় দোকান মালিক শাহ আলম মিয়া বাদী হয়ে বুধবার (৯ আগস্ট) দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত মঙ্গলবার (৮ আগষ্ট) রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ড সোনাকান্দা পশ্চিম হাজিপুর মোড়ে এ চুরি ঘটনা ঘটে। দোকানদার শাহ আলম জানান, গত মঙ্গলবার রাত এক টার দিকে  দোকান বন্ধ করে পাশ্বের রুমে ঘুমিয়ে ছিলাম। রাত  ৩ টার দিকে ৮/১০ জনের সংঘবদ্ধ চোরের দল একটি পিকআপভ্যানে এসে দোকানের ৬ টি তালা ভেঙ্গে দোকানের সাটার খুলে মিনেকেট  চাউলের বস্তা, ২ লাখ টাকার সিগারেট  সহ  ৫ লাখ টাকার মালামাল চুরি নিয়ে যায়।  এসময় ঘুৃম থেকে উঠে ডাক চিৎকার শুরু করলে ডাকাতরা পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান,  অভিযোগ পেয়েছি। ডাকাতি না চুরি খতিয়ে দেখে হচ্ছে। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট