1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় নির্বাচনের তফসিল, নভেম্বরে ব্যালট যাবে ভোটের দিন সকালে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

জাতীয় নির্বাচনের তফসিল, নভেম্বরে ব্যালট যাবে ভোটের দিন সকালে-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাঃ নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকাগুলো বাদে সারা দেশে ভোটকেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, তাঁদের কমিশনের অধীনে এখন পর্যন্ত যেসব নির্বাচন কাগজের ব্যালটে হয়েছে, সেখানে সকালেই ব্যালট পাঠানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনেও দুর্গম চরাঞ্চল, দ্বীপাঞ্চল ও পাহাড়ি কিছু এলাকা বাদে অন্য এলাকাগুলোতে সকালেই ব্যালট পাঠানো হবে, কমিশনের ইচ্ছা সে রকমই।
ব্যালটের নিরাপত্তা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে অনেক জায়গায় ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত নির্বাচনের প্রশ্নে আনিছুর রহমান বলেন, গত জাতীয় নির্বাচনের সময় তাঁরা দায়িত্বে ছিলেন না। তাই ওই বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই।
এই নির্বাচন কমিশনার জানান, আগামী জাতীয় নির্বাচনে অনলাইনভিত্তিক নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ ব্যবহার করা হবে। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা, ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্যসহ বিভিন্ন সেবা এই অ্যাপে পাওয়া যাবে। আগামী নভেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা হবে।
আনিছুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। সাধারণত ৪৫ দিন আগে তফসিল দেওয়া হয়। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সিইসি নভেম্বরের কথাই বলেছেন। তবে এ বিষয়ে এখনো কমিশনে সিদ্ধান্ত হয়নি জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, যথাসময়ে তফসিল দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট