1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্রী ধর্ষণ ও নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছাত্রী ধর্ষণ ও নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
খুলনা জেলার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদ ও ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটি। একইসঙ্গে ধর্ষণের সাথে জড়িত ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
৯ আগষ্ট (বুধবার) বিকেল ৪ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুলনা জেলার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপরে হামলা করে স্থানীয় যুবকরা। এহেন ধর্ষণ ও হামলা বর্বরোচিত, পুরুষতান্ত্রিক, মৌলবাদী এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।
দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গনে খেলায় সুনাম অর্জন করছে, তখন দেশের অভ্যন্তরে নারী ফুটবলারদের শুধুমাত্র ফুটবল খেলার জন্য হেনস্তার শিকার হতে হচ্ছে। খুলনা জেলার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে অনূর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও অপদস্থ হতে হয়েছে।’
আজকাল দেখা যাচ্ছে, নারীর পোশাক, পেশা, চলাফেরা নিয়ে নারীবিদ্বেষী আচরণ বৃদ্ধি পেয়েছে। নারী ফুটবলারদের ওপর সন্ত্রাসী আচরণ থেকে এর প্রতিফলন স্পষ্ট হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনাচরণকে বাধাগ্রস্ত করছে। নারীর সুস্থ্য ও সাবলিলভাবে বেড়ে ওঠাকে বিঘ্নিত করছে।’ নারী ফুটবলারদের উপর হামলা ও ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে ‘দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটি’। একইসঙ্গে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ও খুলনায় নারী ফুটবলারদের উপর হামলার পৃথক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা জন্য প্রশাসনের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, প্রচার সম্পাদক জেসমিন আরা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রোকসানা বিলকিস, গোলেনুর বেগম, শুকলা কুন্ডু, রেহেনা বেগম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট