1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে - জেলা প্রশাসক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে – জেলা প্রশাসক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, বিভিন্ন কারখানার নিক্ষিপ্ত বর্জ্যে  নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যার পানি দূষিত হয়ে গেছে। বিশেষ করে অর্ধশত ডাইং ফ্যাক্টরি পরিশোধন ছা্ড়াই বিষাক্ত বজর্য ফেলছে  শীতলক্ষ্যায়। শীতলক্ষ্যাকে দূষণের কবল থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কারখানাকে চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্মের হাতে সুন্দর বাংলাদেশ তুলে দিতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে দ্বারা যাতে কোনো রকমের হয়রানীর শিকার না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখা হবে। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও  অভিযান অব্যাহত থাকবে। তিনি সোমবার দুপুরে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত  জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক, সহকারী কমিশনার(ভুমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক,উপজেলা প্রকৌশলী কায়সার রিজভী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুদল লতিফ, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বিএম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভি জেলা প্রতিনিধি আতাউর রহমান, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট