1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চর সৈয়দপুরের সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জের মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট ইজারাদার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

চর সৈয়দপুরের সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জের মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট ইজারাদার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২১৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ শহরের চর সৈয়দপুর এলাকার দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জে সন্ত্রাসী মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রনধীন কয়লাঘাট ফেরিঘাট ও শুল্ক পয়েন্ট’টি ইজারাদার তাইজুদ্দিন আহাম্মেদ। এর ধারাবাহিকতায় গত বুধবার ( ২ আগষ্ট) দুপুর দেড়টায় নৌসন্ত্রাসী ফয়সাল ও মাছুমগং শহরের কয়লাঘাটে ইজারাকৃত স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে ২ কর্মচারিকে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সাইলোঘাট এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে শফিকুল (৩৪) ও একই এলাকার হালিম মিয়ার ছেলে সাগর (৩২)। এ ঘটনায় ভ্থক্তভোগী ইজারাদার তাইজুদ্দিন আহাম্মেদ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সদর নৌথানা পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ নূরবাগ এলাকার হাজী গিয়াস উদ্দিন মিয়ার ছেলে তাইজুদ্দিন আহাম্মেদ গত ২০২৩ ও ২০২৪ ইং অর্থ বছরে গত ১-৭-২০২৩ইং হইতে আগামী ৩০-৬-২০২৪ইং পর্যন্ত অথার্ৎ ৩৬৫ দিনের জন্য ১১ লাখ ৫০ হাজার টাকা, ১৫% ভ্যাট এবং ১০% ভ্যাট আয়কর বাবদ সমুদয় অর্থ বিআইডব্লিউটিএ কাছে পরিশোধ করে ইজারা গ্রহন করি। অভিযোগের বাদী ঘাটের বৈধ ইজারাদার হওয়া পরও শহরে চর সৈয়দপুর এলাকার আলোচিত মৃত দৌলত মেম্বারের সন্ত্রাসী ছেলে ফয়সাল একই এলাকার জালাল মাদবর মিয়ার ছেলে বিজয় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ মৃত শাহআলম মিয়ার ছেলে নৌসন্ত্রাসী মাসুম একই এলাকার মৃত আহাম্মদ চার্জেনের দুই ছেলে সবুজ ও ইব্রাহিমসহ অজ্ঞাত নামা আরো ৫/৭ জন সন্ত্রাসী আমাদের উল্লেখিত ঘাটের ইজারা উঠাতে দিচ্ছে না। উল্লেখিত সন্ত্রাসীরা পেশিশক্তি ব্যবহার ঘাটের টাকা উঠিয়ে নিচ্ছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কাছে লিখিত ভাবে অবগত করি। এর ধারাবাহিকতায় গত বুধবার ( ২ আগষ্ট) দুপুর দেড়টায় নৌসন্ত্রাসী ফয়সাল ও মাছুমগং শহরের কায়লাঘাটে ইজারাকৃত স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে উল্লেখিত ২ কর্মচারিকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (বন্দর) মোঃ শহিদ উল্ল্যাহ সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়ানি। অভিযোগটি সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবসা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ইজারাদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট