1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা.জোবায়দা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (৪ আগস্ট) সকাল এগারোটায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে প্রতিবাদ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ১০টি ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘ শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না’ অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার কর করতে হবে’ শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের মোড়ে এসে জড়ো হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় ) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সাবেক এমপি আতাউর রহমান আঙুর,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট