1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বামীর সাথে অভিমান করে সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

স্বামীর সাথে অভিমান করে সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া এলাকায় স্বামীর সাথে অভিমান করে কন্যা শিশু সন্তানকে বিষ খাইয়ে এবং নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে সুমি আক্তার (২৫) নামে গৃহবধূ। বৃহস্পতিবার সকালে নলুয়া এলাকার বোয়ালিয়া গ্রামে প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। সুমি আক্তার ওই বাড়ীর সাব্বির প্রধানিয়ার স্ত্রী।
সুমির দেবর মো. আদিল প্রধানিয়া জানান, তার ভাই ঢাকাতে থাকেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সকালে তার ভাবি সুমির সাথে ভাই সাব্বিরের ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার ভাবি পরিবারের লোকদের অজান্তে ঘরে থাকে ঘাস নিধনের ঔষধ (বিষ) পান করে এবং শিশু সন্তান ফারিহা (২) কেও মুখে বিষ ঢেলে দেয়। ঘটনার পরই তার মৃত্যু যন্ত্রণায় চটপট করতে শুরু করে। সেখানে থেকে বাড়ীর লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আর শিশুকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট