1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিখ্যাত এমডি-টু আনারস এখন দেশেই উৎপাদিত হচ্ছে, রপ্তানির জন্যও প্রস্তুত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বিখ্যাত এমডি-টু আনারস এখন দেশেই উৎপাদিত হচ্ছে, রপ্তানির জন্যও প্রস্তুত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ দেলোয়ার হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন ক্রাইম রিপোর্টারঃ দেশে এ জাতের আনারসের চাষ জনপ্রিয় করতে মাননীয় কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপির নির্দেশনায়
উদ্যোগ গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়। ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথম দেশে এ জাতের চারা টাঙ্গাইল, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। সেগুলোতে এ বছর ফলন এসেছে। কয়েক দিনের মধ্যেই কাতারে রপ্তানি শুরু হবে।
-সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারস খুবই সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন। বিশ্ববাজারে এর অত্যাধিক চাহিদা রয়েছে। এটি রপ্তানিযোগ্য। এ জাতের আনারস আমাদের দেশের প্রচলিত আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি, ভিটামিন সি এর পরিমাণ ৩-৪ গুণ বেশি। এমডি-২ আনারস একইরকম সাইজের হয়। এই আনারস দ্রুত পচে না। এছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়।
-যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পাইনঅ্যাপেল রিসার্চ ইনস্টিটিউট ( পিআরআই) ১৯৬১-৮০ সাল পর্যন্ত গবেষণা করে এ জাতের আনারস উদ্ভাবন করে। এর ব্যতিক্রমী গুণের কারণে ইতিমধ্যে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট