1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রাতিনিধিঃ বন্দরে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীনুর (৩৫) একই ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার জনৈক মামুন পাঠানের বাড়ি ভাড়াটিয়া আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৪০) ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার সাবেক কাউন্সিলর হান্নানের বাড়ি ভাড়াটিয়া বিল্লাল হোসেন ওরফে জনি (৩০)। গ্রেফতারকৃতদের বুধবার (২ আগষ্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (২ আগষ্ট) রাত সোয়া ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে হয়ে গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(৮)২৩। থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে ২২ নং ওয়ার্ডের বন্দর বাজার, বাড়ৈইপাড়া, রাজবাড়িসহ এর আশেপাশে এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। বন্দর থানার এসআই আরিফ পাঠান বন্দর ফাঁড়ি জিডি নং-১৫ মূলে বন্দর বাজার এলাকায় জরুরি ডিউটি চালাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর শহীদ মিনারে সামনে অভিযান চালিয়ে এদেরকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট