1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এশিয়ান নারী অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

এশিয়ান নারী অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়ান নারী ও অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে বেশ কিছু অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগড়াপাড়া বাজার বুধবার ( ০২ আগষ্ট ) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শাখার সভাপতি সরদার এম এ মহিন বলেন,আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের উদ্দেশ হল সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের কর্মসংস্থানের ব্যবস্হা করা।’ তিনি বলেন, ‘অসহায় নারী পুরুষদের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের কথা চিন্তা করেই সেলাই মেশিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি।’অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামীযুবলীগের সহসভাপতি মাসুম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,উদ্ধোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন পল্ট্রি এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম খোকন। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, ,সাবেক পুলিশ কর্মকর্তা ও সভাপতি সোনারগাঁ শতদল নাট্য ও সমাজ কল্যাণ সংঘ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিপন সরকার,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য নুর মোহাম্মদ শাহেদ চৌধুরী,ফারহান আজম রেশমী, মোহাম্মদ ফরিদ গাজী, ফারজানা আক্তার মুন্নি সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট