1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ২৮ জুলাই ২০১০ খ্রি. তারিখ বিকালে কুমিল্লা জেলার হোমনা থানাধীন বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিম (৩৫)’কে আসামী মজনু মিয়া (৪০) ও কবির মিয়া তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। উক্ত ঘটনার চারদিন পরে ০২ আগস্ট ২০১০ খ্রি. তারিখ দুপুরে কুমিল্লা জেলার হোমনা থানাধীন বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৫, তারিখ-০৩/০৮/২০১০খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। বর্ণিত মামলার রুজুর দীর্ঘ ১৩ বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্ধেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী মজনু মিয়া ও কবির মিয়া’কে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডাদেশ দেন এবং একই সাথে তাদের ২০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় তাদের গ্রেফতারের নিমিত্তে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় ০১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়া (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট