1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের বিরুদ্ধে চিনারদী এলাকাবাসী প্রতিবাদ সভা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের বিরুদ্ধে চিনারদী এলাকাবাসী প্রতিবাদ সভা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০১৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের অনৈতিক কর্মকান্ড বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে চিনারদী এলাকাবাসী। গত শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার চিনারদী বাজার এলাকায় চিনারদী এলাকাবাসী ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদের নাম ভাঙ্গিয়ে ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে চিনারদী এলাকাবাসী। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভূমিদস্যুদের কোন দল নেই। তারা দেশের শত্রু ও জাতির শত্রু। ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের যেখানে দেখবেন তাদেরকে সেখানেই প্রত্যাক্ষান করবেন।
বক্তরা আরো বলেন, এদেশের মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে দেশকে রক্ষা করার জন্য শত্রু উপর ঝাঁপিয়ে পরেছিল। এখন ভূমিদস্যুদের হাতে আমাদের সন্তানদের মার খেতে হচ্ছে। যার হাতে জমির পাওয়ার নামা থাকবে সেই ব্যাক্তি ভূমিদৎসু। ভূমিদস্যু কতর্ৃক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার ছেলে শামীম আহতের ঘটনায় আমরা তর্ীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
চিনারদী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন একই কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, নবীগঞ্জ কদম রসুল ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্রবীন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান জজ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বীরমুক্তিযোদ্ধা মুকবল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নূরুন আমিন, চিনারদী পঞ্চায়েত কমিটি সদস্য হাজী ফজল, আবুল হোসেন, আঃ আউয়াল, মোক্তার হোসেন, মোঃ জুলহাস, শফিউদ্দিন, জিয়াউদ্দিন, খোরশেদ আলমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট