1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কিশোর রাজা ৩ দিন ধরে নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে কিশোর রাজা ৩ দিন ধরে নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে রাজা (১০) নামে এক কিশোর গত ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরের পিতা আবুল বাসার বাদী হয়ে শনিবার (২৯ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ১৪৩৭ তাং- ২৯-৭-২৩ইং। নিখোঁজ কিশোর রাজা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার বিরকল এলাকার আবুল বাশার মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় দর্ীঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত বুধবার (২৬ জুলাই) দুপুর ২টায় বন্দর থানার মদনগঞ্জ রেলাইন এলাকা থেকে ওই কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ জিডি সূত্রে জানাগেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার ভাড়াটিয়া আবুল বাসার মিয়ার ১০ বছরের কিশোর ছেলে রাজা গত বুধবার দুপুর ২টায় বাসা থেকে মদনগঞ্জ রেললাইন যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছে। নিখোঁজ জিডি পেয়ে বন্দর থানা পুলিশ কিশোর রাজাকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট