1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে জনতা কতৃক ৩ চোর আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে জনতা কতৃক ৩ চোর আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৩ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত হলো বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকার মৃত নুর ইসলাম মিয়ার ছেলে কাউছার ওরফে তারা মিয়া (২০) একই এলাকার মোবারক হোসেন মোল্লা মিয়ার ছেলে রনি মোল্লা (৪০) ও একরামপুর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাওন (২২)। আটককৃত ৩ চোরকে শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বন্দর থানার ৩২(৬)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
থানা তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার জনৈক সুমন মিয়ার একটি অটোরিক্সা বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে চুরি করে মাহামুদনগর ভাঙ্গারী দোকানে বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় কল্যান্দী এলাকা থেকে স্থানীয় জনতা উল্লেখিত ৩ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে আটককৃতদের বন্দর থানার একটি চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট