1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পিতা কতৃক কিশোরী মেয়ে ধর্ষনের ঘটনার র্দীঘ ২ মাস পর আদালতের র্নিদেশে থানায় মামলা ধর্ষক পলাতক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে পিতা কতৃক কিশোরী মেয়ে ধর্ষনের ঘটনার র্দীঘ ২ মাস পর আদালতের র্নিদেশে থানায় মামলা ধর্ষক পলাতক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে জন্মদাতা পিতা কতর্ৃক ৪র্থ শ্রেণীতে পড়–য়া নিজ কিশোরী মেয়ে (১৩)কে ধর্ষনের ঘটনার র্দীঘ ২ মাস অতিবাহিত হওয়ার পর অবশেষে বিজ্ঞ আদালতের র্নিদেশ লম্পট পিতা শরীফ হোসেন বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে ধর্ষিতা মা বাদী হয়ে ধর্ষক স্বামী বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং-২৮(৭)২৩। এর আগে গত ২৫ মে দুপুর ২টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচ কামতাল এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে। লম্পট ধর্ষক শরীফ হোসেন (৩৫) উল্লেখিত এলাকার আউয়াল মিয়ার ছেলে। পুলিশ বুধবার (২৬ জুলাই) দুপুরে ধর্ষিতাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরিক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। ধর্ষিতা কিশোরী বন্দর বালিগাওস্থ মাজহিরুল উলুম মাদ্রাসার ৪র্থ শ্রেণী ছাত্রী বলে জানা গেছে।
মামলার বাদিনী জানিয়েছে, আমার স্বামী শরীফ একজন চরিত্রহীন লোক। পথে ঘাটে মেয়েদের উত্যক্ত করে ও সুযোগ মত ধর্ষন করার সুযোগ খোঁজে। গত ১৫ বছর পূর্বে শরীফের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসারে ১৩ বছরের একটি কন্যা সন্তান ও ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে আমার মেয়ে স্থানীয় মাজহারিুল উলুম মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টায় ৪র্থ শ্রেণী ছাত্রী তাদের নিজ ঘরে খাবার খাওয়ার সময় লম্পট পিতা শরীফ পিছন দিক থেকে আসিয়া গামছা দিয়ে মুখ বেধে জোর পূর্বক শয়ন কক্ষের বিছনায় নিয়ে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। পরে ধর্ষক পিতা শরীফ ধর্ষিতা মেয়েকে প্রাননাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় ধর্ষিতা মেয়ে মানসম্মানের কথা চিন্তা করে এবং মা ভাইয়ের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখে। ধর্ষনের ঘটনার পর ধর্ষকের পিতা/মাতা চাচা/চাচিসহ পরিবারের অন্যান্যরা ধর্ষককে পালিয়ে যেতে সাহায্য করে। পরবর্তীতে স্থানীয় মেম্বারের সহযোগিতায় ধর্ষকের লোকজন ধর্ষনের ঘটনাটি আড়াল করার জন্য আমাকে ও আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় বিচার চেয়ে না পেয়ে গত সোমবার( ২৪ জুলাই) আমি বাদী জয়ে বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন দায়ের করলে বিজ্ঞ আদালতের র্নিদেশে বুধবার দুপুরে ধর্ষক শরীফকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, ধর্ষনের ঘটনার পর থেকে ধর্ষক পিতা শরীফ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট