1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও কেকটেল বিস্ফোরন মামলা গ্রেপ্তার-২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও কেকটেল বিস্ফোরন মামলা গ্রেপ্তার-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও কেকটেল বিস্ফোরন মামলায় বিএনপি নেতা মোক্তার হোসেন (৪৬) ও বাবুল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৬ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বন্দর থানার নবীগঞ্জ ও বন্দর ইউনিয়নের তিনগাও এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে ২৪ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন (৪৫) ও বন্দর তিনগাও এলাকার মৃত ইসহাক মেম্বারের ছেলে স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেন (৫২)।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে বন্দর থানায় দায়েরকৃত ২৬(১১)২২ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার র্শতে মহানগর বিএনপি একাধিক নেতা গনমাধ্যমকে জানিয়েছে, কেন্দ্রীয় বিএনপি এক দফা এক দাবি আদায় ঢাকা মহা সমাবেশকে বানচাল করার জন্য পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আমরা এ ঘটনার র্তীব্র নিন্দাসহ গ্রেপ্তারকৃত বিএনপি নেতা কর্মীদের মুক্তি দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট