1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে বন্দরে ধর্ষনের ঘটনায় লম্পট ধর্ষক শাওন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

সিদ্ধিরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে বন্দরে ধর্ষনের ঘটনায় লম্পট ধর্ষক শাওন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঝ সিদ্ধিরগঞ্জে (১৬) বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে বন্দরে এনে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের মামলার র্দীঘ ৯ দিন পর লম্পট ধর্ষক শহীদুল ইসলাম শাওন (২২ )কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতাকৃত ধর্ষক শাওনকে বুধবার (১৯ জুলাই) দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লম্পট ধর্ষক শাওন সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটলী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (৮ জুলাই) রাত ১২টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল দরগা সংলগ্নস্থ একটি বসত বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটলী এলাকার বাসিন্দা ধর্ষন মামলার বাদিনী মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবতী। গত শনিবার (৮ জুলাই) বিকেল ৪টায় প্রতিবন্ধী যুবতী মোবা্ইল মেরামত করার জন্য সিদ্ধিরগঞ্জস্থ পাঠানটলী বাজারে আসে। ওই সময় শাওন বাদিনী মেয়েকে দেখতে পেয়ে মোবাইল ফোন সার্ভিসিং কাজে সহযোগিতা করার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে ও বিয়ে করার প্রলোভন দেখিয়ে ওই দিন রাত ১২টায় বন্দরে নবীগঞ্জ কদম রসুল দরগা সামনে একটি বসত ঘরে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের সরলতার সুযোগে লম্পট শাওন তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এদিকে গত রোববার (৯ জুলাই) সকাল ১০টায় ধর্ষিতাকে উক্ত বাসা থেকে বের করে নিয়ে চিটাগাংরোডস্থ সাইনবোর্ড এলাকায় ফেলে রেখে যায়। পরে ধর্ষিতা লম্পট ধর্ষকের কবল থেকে রক্ষা পেয়ে রিক্সা যোগে তার নিজ বাড়িতে ফিরে এসে ধর্ষনের বিষয়টি তার পরিবারকে অবগত করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত সোমবার (১০ জুলাই) সকাল ৯টায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০(৭)২৩। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে গত সোমবার দুপুরে ধর্ষিতাকে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট