1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ( বিএসসি) আর নেই-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বন্দরে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ( বিএসসি) আর নেই-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানার লক্ষণখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিএলএফ মুজিব বাহিনীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব পূর্শিয়া আক্তারের বাবা গোলাম মোস্তফা(বিএসসি) আর নেই। ইন্নলিল্লাহী……. রাজিউন। গত শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকার বেইলী রোডের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী , এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (৮ জুলাই) বাদ জোহর বন্দর উপজেলার  লক্ষণখোলা দারুস সালাম কওমী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্ণার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষণখোলা কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও মুক্তিযোদ্ধারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট