
মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর পৌরসভা চত্ত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘সূর্য সৈনিক’ আকষ্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক দিনাজপুর জনাব শাকিল আহমেদ। মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত এ ভাস্কর্যশিল্প দীর্ঘদিন অযত্নে রয়েছে মর্মে দ্রুত সংস্কারের জন্য মেয়র দিনাজপুর পৌরসভাকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব দেবাশীষ চৌধুরী এবং জেলা প্রশাসন দিনাজপুর ও পৌরসভার দায়িত্বরত কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সম্মান রক্ষার্থে জেলা প্রশাসন দিনাজপুর বদ্ধপরিকর।