1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি নিহত ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি নিহত ২-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর সদর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে দিনাজপুর দশমাইল মহাসড়কের নতুনভুষি বাজারের সামনে আত্রাই নদীর ব্রীজে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)সিদ্দিকুর রহমান।
নিহতরা হলেন,সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান সজীব (২০) ও একই এলাকার আনিছুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (১৯)।নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়,চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে ২ ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি সদর বীরগাঁও যাওয়ার পথে আত্রাই নদীর ব্রীজের সামনে এসে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট