1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মারামারি মামলায় দুই সহদোর গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বন্দরে মারামারি মামলায় দুই সহদোর গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মারামারি মামলার এজাহারভূক্ত ২ সহদোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার ছালেহনগর এলাকার মৃত বদুর উদ্দিন মাষ্টারের দুই ছেলে জহিরুল (৩০) ও জজ মিয়া (২৭)। এর আগে গত বুধবার (৫ জুলাই) রাতে বন্দর থানার ছালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই সহদোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। যার মামলা নং- ৩(৭)২৩ ধারা- ৩২৩/৩২৪/ ৩২৫/ ৩৭৯/৩৫৪/ ৪২৭/ ৪৪৭/ ৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলার এজাহার সূত্রে জানাগেছে, বন্দর থানার ছালেহনগর এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার জামাতা জসিম উদ্দিনের সাথে একই এলাকার মৃত বদর উদ্দিন মাষ্টারের ছেলে জয়নালগং এর সাথে দর্ীঘ দিন ধরে জায়গা সম্পত্তী ও যাতায়েতের রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২০ জুন সন্ধ্যা ৬টায় উল্লেখিত এলাকারমৃত বদুর উদ্দিন মাষ্টারের ৩ ছেলে জয়নাল মিয়া, জহিরুল ও জজ মিয়াসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসী জসিম উদ্দিন মিয়ার যাতায়েতের রাস্তাটি বন্ধ করে দেয়। এ ঘটনায় জসিম উদ্দিনের স্ত্রী রুবিনা বেগম প্রতিবাদ করলে ওই সময় উল্লেখিত বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অনাধিকার ভাবে বসত বাড়িতে প্রবেশ করে আসভাবপত্র ভাংচুর ও রুবিনা বেগমকে শ্লীতাহানীসহ বেদম ভাবে পিটিয়ে স্বর্ণের চেইন ও আশা এনজিও কাছ থেকে উত্তেলনকৃত নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে বন্দর থানা পুলিশ গত বুধবার রাতে উল্লেখিত দুই সহদোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট