1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মুসাপুরে তরিকুলের পৈত্রিক সম্পত্তি দখলে লিপ্ত হাসান মোল্লা গং-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তেলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

মুসাপুরে তরিকুলের পৈত্রিক সম্পত্তি দখলে লিপ্ত হাসান মোল্লা গং-যুগের নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:বন্দর থানার মুসাপুর ইউনিয়নের মালিবাগ এলাকায় প্রবাসী তরিকুল ইসলামের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে হাসান মোল্লা গং’দের বিরুদ্ধে।

সোমবার (৩ জুলাই) দুপুরে ভুক্তভোগী তরিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম এ বিষয়ে বাদী হয়ে বন্দর থানায় একটি এজাহার দায়ের করেন।

জানা যায়, বন্দর থানার লাঙ্গলবন্দ মোজাস্থিত মালিবাগ মুসাপুরে সাড়ে সাত শতাংশ সম্পত্তিতে মোঃ তরিকুল ইসলাম পিতার ওয়ারিশ সূত্রে মালিক হইয়া সাড়ে আট ফুট উচ্চতা সম্পূর্ণ পঞ্চান্ন ফুট লম্বা পাকা দেয়াল বাউন্ডারি নির্মাণ করে। এবং উক্ত সম্পত্তির ভিতরে টিনসেড বিল্ডিং তৈরি করিয়া প্রায় ৬০ বছর যাবৎ স্বপরিবারে সেখানে বসবাস করিতেছে।

কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্লা গং উক্ত সম্পত্তি আইনগত পন্থা ব্যতিত অবৈধভাবে আত্মসাৎ করার জন্য বিগত ২৪/৬/২৩ তারিখে উক্ত দেয়াল ভাংচুর করিয়া ব্যাপক ক্ষতি সাধন করে এবং ঘরের সকল আসবাবপত্র ভাংচুর করিয়া স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরি করে এবং এক পর্যায়ে হাসান মোল্লা গং তরিকুল ইসলামের বিল্ডিং নির্মাণের যাবতীয় সামগ্রী পিক আপ গাড়িতে/ ভ্যানে তুলিয়া সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় এবং জোরপূর্বকভাবে হাসান মোল্লা গং উক্ত সম্পত্তিতে আরেকটি ঘর নির্মাণ করে।

এ বিষয়ে তরিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে হাসান মোল্লা গং’দের বিরুদ্ধে গত ০৩/০৭/২৩ তারিখ বন্দর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন এবং তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠ বিচারের দাবী জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট