1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে আউট-সোসিং এর মাধ্যমে আয়ের উৎস তৈরি শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুরে আউট-সোসিং এর মাধ্যমে আয়ের উৎস তৈরি শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেঃ ৩ জুলাই সোমবার উত্তরণ সাংষ্কৃতিক গোষ্ঠী দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অর্থায়নে আউট সোসিং এর মাধ্যমে আয়ের উৎস তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী দিনাজপুরের সভাপতি সাবেক পাঁচবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুবীর কুমার সেন এর সভাপতিত্বে সম্মানিত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। উপস্থিত অংশগ্রহনকারী ৩০জন শিক্ষিত বেকার ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপম্যান্টসহ বিভিন্ন কোর্সের উপর বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুরের জুনিয়ন ইনিস্ট্রিকটর নূর মোহাম্মদ। বক্তারা উদ্বোধন অনুষ্ঠানে বলেন, আউট সোসিং এর মাধ্যমে বাংলাদেশের যুবকেরা প্রচুর আয় করে সারা বিশে^র যুবকদের সাথে প্রতিযোগিতা করছে। সময় নষ্ট না করে বা চাকুরীর চেষ্টা না করে এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তোমরাও নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট