1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশিপুর ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন ষ্টাক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কাশিপুর ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন ষ্টাক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
সরকারের নীতিমালা অনুযায়ী জন্ম-মৃত্যু নিবন্ধন পরিপূর্ণ অনলাইনে আওতায় আনার লক্ষ্যে কাজ করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা নিয়ে স্বচ্ছ ভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন অনলাইনের আওতায় আনার সফলতা আনতে সক্ষম হয়েছে।
রোববার (২৫ জুন) দুুপুরে কাশীপুর ইউনিয়ন জন্ম-মৃত্যু নিবন্ধন ষ্টাক ফোর্স কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, এমদাদুল হক খোকা, জাকির হোসেন ডালিম শিকদার, জিসান হায়দার উজ্জল, মেছবাউর রহমান পলাশ, সুলতানা রাজিয়া, তাসলিমা আক্তার, এড. মরিয়ম আক্তার, সচিব আওলাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসাইন বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী জন্ম নিবন্ধন অনলাইনে আওতায় আনতে সক্ষম হয়েছে। মৃত্যু নিবন্ধন অনলাইনের আওতায় আনার জন্য কাজ করতে বাড়ি বাড়ি গিয়ে তাগিদ দিতে হবে।
কবরস্থান কমিটির সাথে আলোচনা করে তালিকা তৈরি করে অনলাইনের আওতায় আনতে হবে। ইউনিয়নের মেম্বার সহ গ্রাম পুলিশদের নিয়ে সচিবকে কাজ করতে আহবান করেন।
এসময় তিনি কাশিপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে জোড়ালো তাগিদ দেন। যত দ্রুত সম্ভব নতুন ভবনের কাজ করতে চেয়ারম্যান এর খোলামেলা কথা বলেন। পরে তিনি ইউনিয়ন পরিষদের জমি কতটুকু রয়েছে তা পরিদর্শন করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট