1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা ফতুল্লায় চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্নালংকার উদ্বার, গ্রেপ্তার ২ বন্দরে গৃহবধূকে ধর্ষন, বিচার চাওয়ায় নির্যাতন!

বন্দরে খোকন সাহা’র সুস্থতা কামনায় খান মাসুদের দোয়া-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা’র সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জুন) বাদ এশা বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা এড. খোকন সাহা দাদা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন দাদাকে পরিপূর্ণ শেফা দান করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। খান মাসুদ বলেন, আগামীদিনে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় খোকন সাহা দাদার মতো সংগ্রামী নেতাকে রাজপথে খুবই দরকার।
এসময় খোকন সাহা’র সুস্থতা কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন, নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, আওয়ামীলীগ নেতা সানোয়ার হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার,সুকমল, রাজিব, কামাল হোসেন,খায়রুল আলম সুজন, বন্দর থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনুদ্দিন, নূর হোসেন নুন্না, মো: সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল দাস,জীবন,আবু সাঈদ, সোবেল, রুবেল,লিমন দিদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু সুফিয়ান আল কেদরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট