1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর ওসিকে সম্মাননা প্রদান ও এস আই'কে জেলায় ৯ ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান ডিসির ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু রূপগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজা ও স্কাফ উদ্ধার বন্দর লাঙ্গলবন্দে নদীতে ডুবে প্রাণ গেল আরাফাতের নারায়ণগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক মামুন মাহমুদ ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন

বন্দর ওসিকে সম্মাননা প্রদান ও এস আই’কে জেলায় ৯ ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১০০০ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেনঃ বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর ছিদ্দিক’কে ওয়ারেন্ট তামিলে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সম্মাননা ও জেলায় নবম বারের মতো মে /২৩’য়েও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আবারও পুরস্কৃত করা হয়েছে বন্দর থানার এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার’কে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোনা সভার সভাপতি জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) উল্লেখিত অফিসার ইনচার্জ ও এস আই’র হাতে এই সম্মাননা প্রদান করেন। এসময় না’গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ সোহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগে ফেব্রুয়ারী ও সেপ্টেম্বর এবং ডিসেম্বর/২২, জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চও এপ্রিল /২৩ সহ জেলায় ৮ বার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন এস আই আঃ বারেক হাওলাদার। মে/২৩ সহ ৯ বার জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা গ্রহণ করেন তিনি। এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার এবং বন্দর থানার অফিসার ইনচার্জ স্যার এর দিক নির্দেশনায় সকল অফিসার – ফোর্সদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের বিনিময়ে এই অর্জন সম্ভব হয়েছে। এই কৃতিত্ব বন্দর
থানার সকল অফিসার-ফোর্সের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট