1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে শামীম ওসমানে কে কি বললেন দিপু মনি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

না.গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে শামীম ওসমানে কে কি বললেন দিপু মনি-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নিমিত্ত আইন প্রণয়নের কার্যক্রম চলমান আছে।
একই সাথে চলছে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের অন্যান্য কার্যক্রম। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের প্রশ্নের জবাবে এই কথা বলেন শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি। বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে গত মঙ্গলবার (২০ জুন) অনুষ্ঠিত সংসদ বৈঠক মৌখিক উত্তরদানের জন্য প্রশ্ন ও উত্তর পর্ব হয়।
সেখানে শিক্ষা মন্ত্রী দিপু মনির উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আশু কার্যক্রম শুরু করা হবে কিনা, হলে কবে নাগাদ শুরু হবে।
প্রশ্নের জবাবে দিপু মনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নিমিত্ত আইন প্রণয়নের কার্যক্রম চলমান আছে। আইনের খসড়া বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইন খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটি’তে গত ৩১ মে প্রেরণ করা হয়েছে। একই সাথে চলছে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের অন্যান্য কার্যক্রম।
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি ছিল একটি বিশ্ববিদ্যালয় করার।
২০২০ সালে সংসদ সদস্য শামীম ওসমানের প্রস্তাবে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে লিখিত অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদন দেয়ার পর সে বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যুগোপযোগী খসড়া আইন প্রণয়ন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট