1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির সবাই কে এগিয়ে আসতে হবে: ওসি আঃ করিম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি

আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির সবাই কে এগিয়ে আসতে হবে: ওসি আঃ করিম-যুগের নারায়ণগঞ্জ

বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলামঃ বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর নারিকেল তলাস্থ বিট পুলিশিং কমিটি(৭৮)এর আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভা আজ ১৯জুন, বিকেলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন-সেকেন্ড অফিসার আলতাফ হোসেন।
বিট পুলিশিং ৭৮ এর সভাপতি মোঃ হাছি মিয়ার সভাপতিত্বে ও বিট ইনচার্জ মোঃ কামাল হোসেন (এস,আই)এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিউনিটির বাসিন্দা মোঃ ওমর ফারুক, ইফতেখার হোসেন জিসান,আল আমিন তাজ্ববীতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিন উল্লাহ,এস আই মোঃ আজিজুল হক, সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ওসি আঃ করিম বলেন, এলাকায় অপরাধ মূলক কাজ হলে অবশ্যই ফোনে বা ৯৯৯ আইন শৃঙ্খলা বাহিনী কে অবগত করা নাগরিকের অধিকারের অংশ। তেমনি খবর পাওয়া মাত্রই আমরা বিট পুলিশিং কমিটির মাধ্যমে আইনী সহায়তা ও পুলিশের সেবা পৌঁছে দিতে বাধ্য। এছাড়া বিট এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ও অপরিচিত কাউকে দেখলেই তার তথ্য ও ঠিকানা জানা জরুরী। বিকেল দায়িত্বশীল ব্যক্তিবর্গ নাগরিক সেবার জন্য সামাজিক নিরাপত্তা ও ছিনতাই, ঝাপটাবাজ, জুয়ার আসর, মাদক- কিশোর গ্যাং প্রতিরোধে সবাই কে এগিয়ে আসার দৃঢ় আহ্বান করেন।
শেষে ওসি আঃ করিম উপস্থিত সকলের মাঝে নাগরিক ফরম বিনামূল্যে বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট