1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দীর্ঘ ৭ মাস ৯ দিন ধরে কিশোর আরিফ নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে দীর্ঘ ৭ মাস ৯ দিন ধরে কিশোর আরিফ নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে নিখোঁজ ঘটনার দীর্ঘ ৭ মাস ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নিখোঁজ কিশোর আরিফ (১৪)কে উদ্ধারের খবর জানাতে পারেনি পুলিশ। এদিকে নিখোঁজ সন্তানের কোন হদিস না পেয়ে ভূক্তভোগী পরিবার চরম আতংক ও হতাশার মধ্যে দিনযাপন করছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর ৫৫নং এসএস সাহারোড এলাকা থেকে উল্লেখিত কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ আকাশ বন্দর রুপালী আবাসিক এলাকার আমিনুল ইসলাম মন্টু মিয়ার ছেলে। নিখোঁজ ঘটনার ৮ দিন অতিবাহিত হওয়ার পর গত (১ ডিসেম্বর) নিখোঁজ কিশোরের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১৯ তাং- ১-১২-২২ইং।
নিখোঁজ জিডি বাদী গনমাধ্যমকে জানিয়েছে, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর রুপালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। প্রতিদিনের মত গত (২২ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪টায় আমাদের ভাড়াটিয়া বাসা থেকে বন্দর ৫৫নং এসএম সাহারোডের উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ৭ মাস ৯দিন ধরে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গত (১ ডিসেম্বর) এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি করি। পুলিশ এখন পর্যন্ত আমার ছেলের কোন সন্ধান দিতে পারেনি। ছেলের শোকে আমার স্ত্রী কাতর হয়ে যাচ্ছে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি আমার ছেলে কোন সন্ধান দিতে পারেন তাকে বন্দর থানায় সংবাদ জানানোর জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট