1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শশরায় জপেয়া জনসংগঠনের ভিটা পুকুর পাড়ে চলাচলের রাস্তা বরাদ্দের দাবীতে মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শশরায় জপেয়া জনসংগঠনের ভিটা পুকুর পাড়ে চলাচলের রাস্তা বরাদ্দের দাবীতে মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন দ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ১৪ জুন বুধবার দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জপেয়া জনসংগঠন এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় জপেয়া জনসংগঠনের ভিটাপুকুর পাড়ে বসবাসরত আদিবাসী মানুষের চলাচলের রাস্তা সরকারীভাবে বরাদ্দ করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বিশাল মানববন্ধনে জপেয়া জনসংগঠনের আদিবাসী নেতা মাঞ্জি হেমরম, জোহন মুর্মু, সংগঠনের সভা প্রধান বার্নাড হেমরম, নির্বাহী সদস্য সন্ধ্যা হেমরম, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ইউনিয়ন এর নির্বাহী সদস্য এলিজেবেদ সরেন, জেসমিন টুডু, জপেয়া আদিবাসী নেত্রী কল্পনা বাস্কে বলেন, সরকারের খাস জমি হিসেবে বরাদ্দ পেয়ে আমরা ৭৫টি পরিবার এই জপেয়া ভিটা পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি তা খুব ছোট এতে শিশুরা স্কুলে যেতে পারে না, বর্ষাকালে বয়স্ক মানুষেরা চলাফেরা করতে গিয়ে আহত হয়। রোগীর বাহন হিসেবে কোনো এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। কখনো যদি আগুন লাগে কোনো দমকল বাহিনী এখানে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের প্রাণের এই দাবী রাস্তা প্রশস্থ করে আমাদের যাতায়াতের সুবিধার জন্য সরকার, উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় চেয়ারম্যান সাহেবের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট