1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের কাদরিয়া দরবার শরীফে দুই দিন ব্যাপী ওরস শরীফ শুরু-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বন্দরের কাদরিয়া দরবার শরীফে দুই দিন ব্যাপী ওরস শরীফ শুরু-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের মদনগঞ্জ শান্তিনগর দরবার শরীফে আজ থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ওরস শরীফ। খাদেমুল ফোকারা খাদেমুল ইসলাম পীরে কামেল হযরত শাহ সূফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির ১০ম ওফাত দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে শান্তিনগর কাদরিয়া দরবার শরীফ। বুধবার প্রথম দিন মাগরিবের পর থেকে শুরু হয় ওয়াজ মাহফিল ও জিকির আসকার। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা ক্বারী নোমান আল কাদরী, মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী, মাওলানা আমজাদ হোসেন। পরে রাত ১২ টা এক মিনিটে গোসল মোবারক অনুষ্ঠিত হয়।  দ্বিতীয় দিন বৃহস্পতিবার আলোচনা সভা ও ভাব সংগীতের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন নারায়ণগঞ্জ জেলা  পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ মোখলেছুর রহমান চৌধূরী, সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহেন শাহ আহমেদ, সংরক্ষিত মহিলা  কাউন্সিলর শিউলী নওশাদ। মোঃ মোখলেছুর রহমান চিশতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট