1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা বিএনপির সন্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি গিয়াসউদ্দিন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

জেলা বিএনপির সন্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি গিয়াসউদ্দিন-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতাঃ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জে জেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বর্তমান আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৪টা পর্যন্ত তার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
তবে, সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।
গত ১২ মে তফসিল ঘোষনা করেন রিটার্নিং অফিসার অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম বিক্রি হয় ১৩ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা। জমা নেয়া হবে বিকাল ৪টা থেকে রাত ৮টা। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ১৪ জুন বিকাল ৫টায়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা। সম্মেলনের ভোট গ্রহনের তারিখ ১৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট সামসুল আরিফীন।
প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কাউন্সিল। তাই কাউন্সিলকে ঘিরে রয়েছে ব্যাপক উদ্দীপনা। এর মাঝে কাউন্সিলকে সফল করতে গঠন করা হয়েছে ৬ টি উপ কমিটি। কাউন্সিলে ১০১০ জন কাউন্সিলর ভোট দেবেন ও বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০০ ডেলিগেট উপস্তিত থাকবেন। কাউন্সিলে আমন্ত্রণ জানানো হবে আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার অন্তত ১শ জন অতিথিকে। এর আগে ২০০৩ সালে শহরের চাষাড়ায় বিএনপির ক্ষমতাকালীন জিয়া হলে দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক রেজাউল করিম, সাধারণ সম্পাদক হন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও সিনিয়র সহ-সভাপতি হন জেলা বিএনপির আহ্বায়ক ও তৎকালীন সংসদ সদস্য গিয়াসউদ্দিন।
সর্বশেষ ২০০৯ সালে শহরের আলী আহমেদ চুনকা পাঠাগাওে দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে তৈমূরকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন কাউন্সিলররা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট