1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আকিজ গ্রুপের নিয়ন্ত্রন নিতে শাহানেওয়াজ ও বল্টু আমজাদ গ্রুপের সংঘর্ষে আহত-২ আটক-১-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

বন্দরে আকিজ গ্রুপের নিয়ন্ত্রন নিতে শাহানেওয়াজ ও বল্টু আমজাদ গ্রুপের সংঘর্ষে আহত-২ আটক-১-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে নিমার্নাধীন আকিজ গ্রুপের নিয়ন্ত্রন নিয়ে সন্ত্রাসী শাহানেওয়াজ গ্রুপ ও অপর সন্ত্রাসী বল্টু আমজাদ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় সন্ত্রাসী আমজাদ গ্রুপের সক্রিয় সদস্য রুবেল (২৮) ও দ্বীন ইসলাম (৫৫) রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনসহ মারামারি ঘটনায় জড়িত থাকার অপরাধে উল্লেখিত এলাকার আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে ও সন্ত্রাসী শাহানেওয়াজ গ্রুপের সক্রিয় সদস্য আনোয়ার (৪৮) আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় উল্লেখিত এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনাসহ থমথমে ভাব বিরাজ করছে। ঘটনার প্রত্যেক্ষদশি ও এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, বন্দরে আমিরাবাদ এলাকায় নিমার্নাধীন আকিজ গ্রুপের নিয়ন্ত্রন নিয়ে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী এলাকার চিহিৃত সন্ত্রাসী বল্টু আমজাদ ও নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার অপর সন্ত্রাসী শাহানেওয়াজ গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় আকিজ গ্রুপ নিয়ন্ত্রন নিতে উল্লেখিত দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। ওই সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ও ইট পাটকেল নিক্ষেপে রুবেল ও দ্বীন ইসলাম নামে ২ জন আহত হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট