1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায়-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

দিনাজপুরে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায়-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ
দিনাজপুরে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (৭ জুন-২০২৩) সকাল ১০টায় দিনাজপুর পৌরশহরের ৩নং উপশহর ঈদগাহ মাঠে শহরের কয়েক হাজার মুসল্লি বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেন। এই নামাজে ইমামতি করেন মাওলানা অলি উল্লাহ অলি। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুনাজাত করেন মুসল্লিরা।
এদিকে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের অন্তর্গত ফুলবন ফাজিল মাদরাসা মাঠে সকাল সোয়া ৯টায় ওই এলাকার কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লি বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেন। এই নামাজে ফুলবন নুরানী হেফজ মাদরাসার ছাত্র-শিক্ষকসহ ওই এলাকার শিশু, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুনাজাত করেন মুসল্লিরা।
এছাড়া জেলার আরো কয়েকটি স্থানে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে নামাজ আদায়ের পর বিকেল সাড়ে তিনটার দিকে জেলা শহরসহ আশপাশের কয়েকটি স্থানে ও জেলার অন্য কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। ফলে মানুষসহ পশু-পাখিদের মধ্যে অনেক শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ায় মানুষজন আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট