1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিরলে চক বিষ্ণুপুর বিদ্যালয়ের ৩টি রুম পুড়ে ছাই-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বিরলে চক বিষ্ণুপুর বিদ্যালয়ের ৩টি রুম পুড়ে ছাই-যুগের নারায়ণগঞ্জঃ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের ৮৫নং চক বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
স্থানীয়রা জানান, রবিবার (০৪ জুন) বিকাল ৫টার দিকে বিদ্যালয় ছুটির ঘন্টা খানিক পরে বিদ্যালয়ের উত্তরপাশ সংলগ্ন কালাচানের বাড়ীর ভুট্টার খড়ি থেকে আগুনের সুত্রপাত হয়।
আশপাশের লোকজন হঠাৎ দেখতে পায় আগুনের লেলিহান শিখা দাউ-দাউ করে বিদ্যালয় ঘর জলতে থাকে। তারা ছুটো ছুটি করে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি দেওয়ার চেষ্টা চালায় ব্যর্থ হয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খরব দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা আক্তার জানান, যে রুম গুলি পুড়ে ছাই হয়ে গেছে সেগুলির মধ্যে ছিল, শিশু সজ্জিত করণ রুম, বঙ্গবন্ধু কর্ণার, শেখ রাসেল কর্নার, মুক্তিযোদ্ধা কর্ণার ও সততা ষ্টোরের সকল প্রকার মালামাল, ঘরের সিলিং, ফ্যানসহ টিনের ছাউনি সম্পুর্ণে রুপে ক্ষতিগ্রস্থ হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, স্বাধীন চন্দ্র রায় জানান, আগুনে এই বিদ্যালয়ে অপুরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তপক্ষের দৃষ্টি কামনা করছি, যাতে দ্রুত এই ক্ষতি পুশিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরে আনা যায় সেদিকে কর্তপক্ষ দৃষ্টি দেবেন। এসময় খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে অগ্নিকান্ডের পরিদর্শন করতে যান বিরল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুরজিৎ কুমার বাবুল, সহ-সভাপতি মোজাম্মেল হক শামু, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট