1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চেয়ারম্যান পূত্র শুভ বাহিনীর তান্ডব মাথায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা লুট-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বন্দরে চেয়ারম্যান পূত্র শুভ বাহিনীর তান্ডব মাথায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা লুট-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তান্ডব চালিয়ে এক ব্যবসায়ীর দুই লাখ ছিনিয়ে নিয়ে গেছে চেয়ারম্যান পূত্র শুভ ও বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মল মিয়ার চায়ের দোকানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী ব্যবসায়ী নূরুজ্জামান মোল্লা(৪৭) কামতাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি। সন্ত্রাসী মাহমুদুর হাসান শুভ মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের হামলা সহ ডজন মামলার আসামি। এঘটনায় আহত নূরুজ্জামান মোল্লার স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানাগেছে, নূরুজ্জামান মোল্লা , অপর এক প্লাস্টিকের দানা ব্যবসায়ী রাজু আহম্মেদকে পাওনা দুই লাখ টাকা দিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদের বিপরীতে বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মেল মিয়া চায়ের দোকানে যায়। এসময় দোকানের ভেতরে বসে মাথা নিচু টাকা গননা করছিলো। এ মুহুর্তে শুভ ও তার বাহিনীর ৬/৭ জন সন্ত্রাসী সাদা মাইক্রোবাস হাইস নিয়ে মাঠে নেমে দোকানে ঢুকে নূরুজ্জামানকে লাথি দিয়ে ফেলে মাথায় অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা হাইস নিয়ে দ্রুত পালিয়ে যায়। এখবর পেয়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় নূরুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন।
বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সহ ৪ সদস্যের ওপর হামলা চালিয়েছে শুভ ও তার বাহিনী। ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে ধামগড় ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড সদস্য হাজী সফুরউদ্দিনকে তুলে নিয়ে নির্যাতন চালায় শুভ বাহিনী। গত মঙ্গলবার দুপুরে চাঁদার দাবিতে কামতাল গ্রামের অবস্থিত টোটাল ফ্যাশন গার্মেন্টে গেইটে হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট