1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় যুব কাউন্সিলের রংপুর বিভাগীয় প্রতিনিধি বিরলের মাহবুবা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

জাতীয় যুব কাউন্সিলের রংপুর বিভাগীয় প্রতিনিধি বিরলের মাহবুবা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ বিরল পৌর-শহরের একজন পরিশ্রমী ও প্রশিক্ষিত যুব নারী সুপরিচিতি রয়েছে তার। বিরল নারী ক্লাবের কোষাধ্যক্ষ পদে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে নেতৃত্ব দিয়েও আসছেন তিনি। এবার উপজেলা, জেলা ছাপিয়ে বিভাগের প্রতিনিধি করতে যাচ্ছেন তিনি। বলছি উপজেলার যুব নারীদের অহংকার মোছা. মাহবুবা আক্তারের কথা।
মাহাবুবা আক্তার মিলি জাতীয় যুব কাউন্সিল নির্বাচন-২০২৩ এ বিভাগীয় প্রতিনিধি পদে জয় লাভ করেছে। গত ২৭ মে প্রথমবারের মত জাতীয় যুব কাউন্সিলের ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর সেই নির্বাচনে রংপুর বিভাগের বিভাগীয় প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয় অর্জন করেছেন বিরলের এই নারীনেত্রী।
এ জয়ে তিনি নিজ জেলাবাসী, উপজেলা, জেলার কর্মকর্তাবৃন্দ ও সারাদেশের প্রত্যেক ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি তার যাবতীয় দায়িত্ব সর্বদা সততা ও নিষ্ঠার সাথে পালনে অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে তার এই অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, প্রথমে দেশের ৬৪ জেলা থেকে ৬৪ জন শ্রেষ্ঠ যুব সংগঠক এবং বিশেষ কোঠায় ১১ জন’সহ মোট ৭৫ জন সদস্য নিয়ে সাধারণ পরিষদ গঠন করা হয়। পরে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য গেল ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট