1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‍্যাব-১১ বিশেষ অভিযানে কুমিল্লার বড় আলমপুর এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ ২ মহিলা গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি

র‍্যাব-১১ বিশেষ অভিযানে কুমিল্লার বড় আলমপুর এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ ২ মহিলা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ র‍্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকা হতে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ৩১ মে ২০২৩ইং তারিখ রাত ০২:১০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং একই গ্রামের মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম নেছা (৩৮)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট