1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর কোতয়ালী মহিলাদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিনাজপুর কোতয়ালী মহিলাদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনাজপুর কোতয়ালী মহিলাদলের সভাপতি মোছাঃ সায়কা বেগমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ। বৃহস্পতিবার ১ জুন বাদ জোহর পুলহাট মাঝিপাড়া লিচুবাগান এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচীতে দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, নাজমা মসির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হিরা, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কোতয়ালী মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকার, সহ-সভাপতি আফরোজা রহমান মালা, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক লাভলী বেগমসহ জেলা ও পৌর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট