1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষমা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষমা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ২ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয়সহ সর্বমোট ২ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকা আয় এবং রাজস্ব ও উন্নয়ন ব্যয়সহ সর্বমোট ২ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৮৫৯ টাকা ব্যয় এবং ১৭১১ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
বাজেটে আয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে কর, রেট ও বসতবাড়ীর ট্যাক্স, ব্যবসা পেশা ও লাইসেন্স, পশু বিক্রয় মালিকানা সার্টিফিকেট, পশু জবেহ ফিস ও জরিমানা, জন্ম নিবন্ধন, দোকানঘর ও গোডাউন ভাড়া, নাগরিক সনদপত্র বাবদ আয়, চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানী ভাতা বাবদ প্রাপ্ত আয়, ইউপি সচিব ও হিসাব সহকারীর বেতন-ভাতা বাবদ প্রাপ্ত আয়, গ্রাম পুলিশের বেতন বাবদ আয় ইত্যাদি।
অপরদিকে ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানী ভাতা, ইউপি সচিব ও অন্যান্য কর্মচারীদের বেতন ও ভাতা, মসজিদের ইমামের বেতন ও অন্যান্য ব্যয়, কর আদায়ের জন্য ব্যয়, স্টেশনারী, জাতীয় দিবস উদযাপন/ জাতির পিতার জন্ম দিন, শিক্ষা উপকরণ/ তথ্য কেন্দ্র, জরুরী দত্রান দুর্যোগ সাহায্য, বিবিধ খরচ, আপ্যায়ন ব্যয় ইত্যাদি।
বাজেট অধিবেশনে সাধারণ ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুল হালিম, মোঃ জিয়াউর রহমান, মোঃ নাহিদ পারভেজ, মোঃ মাজেদুর রহমান, মোঃ মোওলা বক্স, মোঃ মসসিন আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ আমিনুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ জাকিয়া সুলতানা, মোছাঃ রুমানা পারভীন, মোছাঃ মাজেদা বেগম, ইউপি সচিব মোঃ মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্যসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট