1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক বাংলাদেশকে উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল,মনোরঞ্জন শীল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক বাংলাদেশকে উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল,মনোরঞ্জন শীল

জাহিদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদ
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধুর জুলিও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল। বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত ‘জুলিও কুরি’ শান্তিপদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের মূল্যায়ন। জুলিও কুরি পদকপ্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক সম্মান। এ মহান অর্জনের ফলে জাতির পিতা বঙ্গবন্ধু থেকে হয়েছেন বিশ্ববন্ধু। সদ্য স্বাধীন রাষ্ট্রের জন্য এ পদক ছিল বিরাট এক সাফল্য। এ পদকপ্রাপ্তি আন্তর্জাতিক বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। বাংলাদেশকে বিভিন্ন দেশ ও সংস্থার দ্রুত স্বীকৃতি পেতে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছরপূতি উদযাপন উপলক্ষে রোববার (২৮ মে ২০২৩) বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছরপূতি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এমপি গোপাল।
পরে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার শহর প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট