1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রপের সংঘর্ষে ক্যাপ রোমান নিহত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রপের সংঘর্ষে ক্যাপ রোমান নিহত-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাপ রোমান ও অনিক গ্রপের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় ক্যাপ রোমান (৩৬) নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত ক্যাপ রোমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা ওসি মোঃ আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ছেলে অনিক গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকাবাসী জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট