1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়-হাবিপ্রবি ভিসি-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়-হাবিপ্রবি ভিসি-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুপ্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তাই নিয়মিতভাবে আমরা প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা ডি-নথির যুগে প্রবেশ করতে যাচ্ছি। এক্ষেত্রে আজকের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি বাস্তবায়ন হলে যেকোন স্থান থেকেই ফাইলের কাজ করা যাবে, ফলে সার্বিকভাবে বিভিন্ন কর্মকান্ডে গতিশীলতা আসবে।
বৃহস্পতিবার (২৫ মে-২০২৩) সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হাবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন অফিস এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য “ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন লড়াই, সংগ্রাম, জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। যার মূল লক্ষ্য ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার সরকার গঠনের পরই তিনি শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেন। এর অংশ হিসেবেই রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে কতটা স্বচ্ছ করা যায় সেটি নিয়ে তিনি কাজ করছেন। এটির প্রধান লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনা আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মোঃ ওয়ালিদ ইসলাম ও কম্পিউটার প্রোগ্রামার মোঃ আতিকুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT