1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাকবিশিসের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বাকবিশিসের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃজাহিদ হোসেন দিনাজপুরঃ প্রতিনিধি। ২৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুরের সভাপতি ও বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার ও সাধারণ সম্পাদক এবং চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদস্যরা ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই, বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত সরকারী করণ নয়। সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ও শতভাগ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা। উক্ত মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যোষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে, পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা। বেসরকারী কলেজ অনার্স ও মাষ্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত সহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করা। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় অবসর (পেনশন) সুবিধা প্রদান করা, তবে এই বিধান না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার তিন মাসের মধ্যেই কল্যান ট্রাষ্ট ও অবসর তহবিলের টাকা প্রদান করা। ইউনিস্কো’র সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ ১১ দফা দাবী বাস্তাবয়ন করতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে এজন্য প্রয়োজনীয় অর্থবরাদ্দের ব্যবস্থা করতে সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। স্মারকলিপি প্রদানকালে আরোও উপস্থিত ছিলেন কারেন্ট হাট ডিগ্রি কলেজের মোঃ মিজানুর রহমান, নাজমা শিরিন, মোঃ আক্তারুল জামান চৌধুরীসহ সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট