1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর থানা কমপ্লেক্সে সবজি বাগানে তদারকি করছেন ওসি আবু বকর সিদ্দিক-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দর থানা কমপ্লেক্সে সবজি বাগানে তদারকি করছেন ওসি আবু বকর সিদ্দিক-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা কমপ্লেক্সে সবজি বাগানে সার্বক্ষণিক তদারকি করছেন বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। ২৫ মে (বৃহস্পতিবার) সকালে সবজির বাগান পরিচর্চা সময় সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও এক ইঞ্চি জমি যেন খালি পড়ে না থাকে। প্রত্যেকেই কাজ করবে। যেখানেই খালি জায়গা, সেখানেই উৎপাদনে কাজ করবে। তাঁর এই নির্দেশ বাস্তবায়নের লক্ষে বন্দর থানা পুলিশ অকালÍ পরিশ্রম করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা থানার পশ্চিম পাশে বেশকিছু শাক-সবজি আবাদ করছি। যেখানে থেকে পাট, পুঁইশাক, ডাঁটা, ঢেড়শসহ নানা প্রজাতির শাক-সবজি উৎপাদন করা হচ্ছে। আমি যখনই সুযোগ পাই তখনই নিজে এসে এগুলো পরিচর্চা করি। সবসময় আমাদের সদস্যরা এগুলো দেখাশুনা করে। এবং আশ-পাশের লোকজনকে উদ্ধুদ্ধ করতে উপহার হিসেবে এসব বিতরণ করা হয়। আমি সকলের নিকট আবেদন করছি, আসুন আমরা সকলে মিলে বেশি-বেশি শাক-সবজি আবাদ করি। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সহয়তা করে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট